ঋণের বিপরীতে দেওয়া চার কোটি টাকার চেক প্রত্যাখ্যানের (ডিজঅনার) মামলায় চট্টগ্রামের দুই শিল্পপতিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের চেকের সমপরিমাণ, অর্থাৎ চার কোটি টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন রিজেন্ট ফেব্রিক্স লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ইয়াসিন আলী। রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন।এ দুই সহোদর একসময়ের আলোচ...