সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী যুবক নজরুল ইসলাম মাহিন গ্রেপ্তারের আগে সামাজিক মাধ্যম ফেসবুকে মধ্যবিত্ত জীবনের নানা টানাপোড়েন ও আক্ষেপের কথা লিখেছিলেন। তার পুরোনো পোস্টগুলো সামনে আসার পর সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন অনেকে।নজরুলের ফেসবুক প্রোফাইলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩ মে তিনি লিখেছিলেন, ‘চিন্তা কমাতেও চিন্তা করতে হয় মধ্যবিত্ত সন্তানদের।’ এর আগে সৌদি আরবে যাওয়ার সময়ও নিজের প্রবাসজীবন ও পরিবারের আর্থিক সংকট নিয়ে বিভিন্ন পোস্ট দিয়েছিলেন তিনি।...