দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে এক কৃষকের প্রায় ৬০০টি শিমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুল ইসলাম (৫০)। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুল ইসলাম জানান, তিনি ২৫ শতাংশ জমিতে প্রায় ৬০০টি শিমগাছ চাষ করেছিলেন। এতে তার খরচ হয়েছিল প্রায় ৬০ হাজার টাকা। গাছগুলোতে ভালো ফলনও হয়েছিল। বর্তমান বাজারদরে শিম বিক্রি করতে পারলে প্রায় ৩ লাখ টাকা আয় হতো বলে আশা করেছিলেন তি...