চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’-এ স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ইয়ার্ড মালিকের চরম অবহেলা, নিরাপত্তাব্যবস্থার মারাত্মক ঘাটতি এবং জাল সনদের প্রমাণ পেয়েছে শিল্প মন্ত্রণালয়ের গঠিত ১১ সদস্যের তদন্ত কমিটি।
গতকাল সোমবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্ত প্রতিবেদন প্রকাশের পর শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়েছেন, তদন্তে কারও অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী বিচার...