ব্যাংকে কর্মরত পুরোনো সব কর্মকর্তা-কর্মচারীর সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদ আগামী ৩১ মার্চের মধ্যে যাচাই করতে হবে। একই সঙ্গে বেসরকারি ব্যাংকের এন্ট্রি পদে লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়া নিয়োগ দেওয়া যাবে না। নিয়োগের পর শিক্ষাগত ও পেশাগত সনদ যাচাই বাধ্যতামূলক করার পাশাপাশি জাল সনদ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।সোমবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যাংকিং খাতে শৃঙ্খলা, করপোরেট সুশাসন, স্বচ্ছ নিয়ো...