মানসম্মত উচ্চশিক্ষা, দক্ষ মানবসম্পদ ও মানবিক মূল্যবোধ গঠনে এগিয়ে চলছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এফআইইউ)। প্রতিষ্ঠার ১৩ বছরে এসে শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে নিজেকে অনন্য করে তুলেছে বিশ্ববিদ্যালয়টি।
২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সরকারের অনুমোদন পেয়ে যাত্রা করে এফআইইউ। পরে ২০১৪ সালের স্প্রিং সেমিস্টার থেকে রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে অস্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয় শিক্ষা কার্যক্রম। প্রতিষ্ঠার পর থেকে মা...