পড়া না পারায় শিক্ষার্থীকে শাসনের অভিযোগে শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও দুই শিক্ষক। আজ বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনে ঘটেছে এ ঘটনা।গুরুতর আহত শিক্ষক ঝর্ণা খাতুন সাথীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অপর দুই শিক্ষক হলেন শামিমা নাসরিন (২৮) ও সেলিনা বেগম (৫০)।বিদ্যালয়ের পরিচালক সেলিম রেজার ভাষ্য, ঝর্ণা খাতুন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। পাঠদানকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল খাতুনকে পড়া না পারা...