দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।আজ রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়িতে যাওয়ার রাস্তার জমি নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এর জ...