অনুমতি ছাড়া সরকারি সড়কের গাছ কেটে তদন্তের মুখে পড়েছেন চাঁদপুরের শাহরাস্তি বিএনপি নেতা শেখ বেলায়েত হোসেন সেলিম। অভিযোগ প্রমাণিত হওয়ায় গাছের মূল্য বাবদ ৮ হাজার ৩০০ টাকা পৌরসভার তহবিলে জমা দিলেন তিনি।আজ মঙ্গলবার বিকালে এই তথ্য জানালেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মনিরা খাতুন।শেখ বেলায়েত শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। অভিযোগে ওঠার পর তিনি অস্বীকার করেছিলেন।জানা গেছে, গত ঈদুল আজহার ছুটির সময় পৌরসভার সাহাপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের...