হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (হশআবি) নিরাপত্তাব্যবস্থা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ২৫টি নতুন এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর (ইটিডি) সংযোজন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এসব যন্ত্র পরিচালনায় এভিয়েশন সিকিউরিটির (এভসেক) ৪৪ কর্মকর্তা ও কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।সোমবার আয়োজিত এ প্রশিক্ষণে যন্ত্রটির মূল প্রস্তুতকারক প্রতিষ্ঠান (ওইএম)-এর বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণে ইটিডির সঠিক পরিচালনা, নমুনা সংগ্রহ, শনাক্তকরণ প্রক্রিয়া, ফলাফল বিশ্লেষণ এ...