ইরানকে দুর্বল করে ফেলাই ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান লক্ষ্য। কিন্তু যুদ্ধের পর দেখা গেল ভিন্ন চিত্র। পুরনো নেতৃত্বের পতন ঘটলেও ইসলামি প্রজাতন্ত্র ভেঙে পড়েনি। বরং সামনে এসেছে নতুন এক নেতৃত্ব। অনেক বিশ্লেষকই মনে করছেন, ইরান আগের প্রজন্মের তুলনায় আরও বাস্তববাদী, আক্রমণাত্মক এবং কৌশলগতভাবে বেশি সক্রিয়। এখন প্রশ্ন উঠেছে, ইরানের নতুন শাসনব্যবস্থা কি শুধু নেতৃত্বের পরিবর্তন, নাকি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা?গত মাসে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে নৈশভোজের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্...