পূর্ব ইউরোপের দেশ সার্বিয়াকে কেন্দ্র করে হঠাৎ করে বাংলাদেশে বেশ আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। এর কারণ, দেশটির সাম্প্রতিক ছাত্র আন্দোলন ও নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) পরাজয়। এর মাধ্যমে দেশটির কর্তৃত্ববাদী শাসক আলেকসান্দার ভুচিসের ১৪ বছরের শাসনামলের অবসান ঘটল।
সার্বিয়ার এই আন্দোলনকে ঘিরে বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল ও উদ্দীপনা অত্যন্ত স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। সার্বিয়ার আন্দোলন ও নির্বাচনী মহড়ার অগ...