দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের উপজেলা বিট অফিসে সংরক্ষিত সাতটি শালগাছের গোলাই (শাল গাছের মোটা কাণ্ড) করাতকলে নেওয়ার প্রস্তুতির ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার দুপুরে নবাবগঞ্জ বিট অফিসে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসে সংরক্ষিত সাতটি শালগাছের গোলাই একটি ভ্যানে তুলে করাতকলে নেওয়ার প্রস্তুতি চলছে। এ সময় বিট অফিসের কর্মচারী মো. এরশাদুল ইসলাম ও মো. জসিম উদ্দিন জানান, জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে রোপণ করা কাঞ্চন ও নিমের চারাগাছের সুরক্ষা ঘে...