যশোরের সীমান্তবর্তী উপজেলার শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও জনবল সংকট চলছে। এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন চার লক্ষাধিক মানুষ। ৫০ শয্যার এ হাসপাতালটি উপজেলার সরকারি স্বাস্থ্যসেবার প্রধান ভরসা। তবে এখানে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মচারীর অভাবে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রথম শ্রেণির জুনিয়র কনসালটেন্টের অনুমোদিত ১৩টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র চারজন। শূন্য ৯টি পদ। ১৯টি মেডিকেল অফিসার পদের মধ্যে কর্ম...