প্রায় ১০ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি। অথচ কক্সবাজারে তার শারীরিক পরীক্ষা সম্পন্ন করে বয়স ও জন্ম তারিখ নির্ধারণ করেছেন এক চিকিৎসক! এমন দাবি সংবলিত একটি প্রত্যয়নপত্র জমা পড়েছে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদনের সঙ্গে। এ নিয়ে প্রশ্ন উঠেছে কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রণধীর দেব নাথের ভূমিকা নিয়ে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ব্যক্তির উপস্থিতি ও যথাযথ শারীরিক পরীক্ষা ছাড়াই তিনি বয়স নির্ধারণী প্রত্যয়নপত্র দিয়েছেন।জন্ম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি সংশোধনে এমন প্রত্যয়নপত্...