ফ্যাসিবাদী কোনো ব্যক্তি বা দল ক্ষমতা থেকে সরে গেলেই ফ্যাসিবাদী প্রক্রিয়ার অবসান ঘটে না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। জানালেন, ফ্যাসিবাদ নানা রূপে ফিরে আসতে পারে সমাজ ও রাষ্ট্রে। তাই শুধু একটি ফ্যাসিবাদী সরকারের পরাজয় নয়, ফ্যাসিবাদের জন্ম ও বিকাশের সামাজিক, রাজনৈতিক ও মানসিক কারণগুলোও বিশ্লেষণ করা প্রয়োজন গভীরভাবে।
গতকাল শুক্রবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মঞ্চ ২৪ আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য ও বাংলাদেশের ক্ষতি’ শীর্ষক সেমিনারে এসব কথা বলছি...