অসহায় প্রবীণ নারীদের নিরাপদ
আশ্রয়স্থল হওয়ার কথা ছিল
ভবনটি। থাকার ব্যবস্থা, চিকিৎসাসেবা,
শরীরচর্চা, প্রার্থনা ও বই পড়ার
জন্য ছিল আলাদা আয়োজন।
কিন্তু নির্মাণ শেষ হওয়ার তিন
বছর পেরিয়ে গেলেও সেখানে
ঠাঁই হয়নি একজন নারীরও।
উল্টো বিদ্যুৎ বিল বকেয়া থাকায়
বিচ্ছিন্ন হয়েছে সংযোগ, বন্ধ
লিফট। তালাবদ্ধ কক্ষগুলোতে ধুলার আস্তর জমেছে,
অব্যবহৃত পড়ে থেকে নষ্ট
হওয়ার ঝুঁকিতে রয়েছে আসবাব ও
চিকিৎসা সরঞ্জাম। লালমনিরহাটে ৮ কোটি টাকার
বেশি ব্যয়ে নির্মিত ‘শান্তিনিবাস’
এখন যেন প্রবীণ নারীদের
আশ্রয়কেন্দ্র নয়, অবহেলার এক
নিদ...