এনসিপি জামায়াতে ইসলামী হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলার শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন। এই মামলায় শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবীর শুনানি শেষে গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানি শেষে শাজাহান খান বলেন, এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে মিশে গিয়ে জামায়াতে ইসলামী হয়ে গেছে।এদিন কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়।...