ছাত্রদলের নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের বাঁচানোর চেষ্টা করছে একটি মহল। একই সঙ্গে তারা হত্যার প্রকৃত বিচার চায় না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, একটি পক্ষ এ হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করছে।আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড়ে শাকিল ইসলামের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে রাসেল পুরোপুরি জড়িত। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থ...