শাঁখারিদের
তৈরি শাঁখার জন্য বিখ্যাত ছিল
ঢাকা। ঢাকায় শাঁখারিদের আবাসিক এলাকা শাঁখারীবাজার এখনো বহন করছে
সেই ঐতিহ্য ও স্মৃতি। ১৬৬৬
সালে ‘ট্যাভার্নিয়ার’ নামক একজন ইউরোপীয়
পর্যটক ঢাকায় এসেছিলেন এবং পুরান ঢাকার
শাঁখারীবাজার এবং তাদের শিল্পকর্ম
দেখে বেশ অভিভূত হয়েছিলেন।
১৮৪০ সালে জেমস টেলরের
‘স্কেচ অব দ্য টপোগ্রাফি
অ্যান্ড স্ট্যাটিস্টিকস অব ঢাকা’ গ্রন্থে
শাঁখারি সম্প্রদায় এবং শঙ্খশিল্প— এ
দুই সম্পর্কে অনেক তথ্য পাওয়া
যায়। তার মতে, শহর
পত্তনের সময়ই শাঁখারি সমাজ
ঢাকায় প্রথম আসে। কিন্তু ‘জেমস
ওয়াইস’...