ভাষা সংগ্রামী এবং ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা শহরের বাসভবনটি একটি বিশেষ মহল ‘স্মৃতি জাদুঘর’-এর সাইনবোর্ড লাগিয়ে জবরদখলের অপচেষ্টা চালাচ্ছে— জাতীয় দৈনিকে প্রকাশিত এমন খবরের প্রতিবাদ ও উদ্বেগ জানিয়ে পরিবারের সম্মতিক্রমে বাড়িটি রাষ্ট্রীয়ভাবে সুরক্ষার দাবি জানিয়েছেন দেশের ৩৪ নাগরিক।এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে সংবাদ মাধ্যমের খবর থেকে জানতে পারলাম যে, আমাদের দেশবরেণ্য ভাষা সংগ্রামী এবং মহান মুক্তিযুদ্ধের এক বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুম...