১৯ সেপ্টেম্বর ২০১৪, নিউ ইয়র্কের স্থানীয়
সময় সকাল ১০টার দিকে
আমার স্বল্পকালীন আমেরিকান সেলফোনের রিঙার টোন বেজে উঠল।
অন্যপ্রান্ত থেকে অপরিচিত এক
কণ্ঠ, মনে হলো কেন
জানি চেনা চেনা। বললেন,
খোকন আমি শহীদ ভাই,
শহীদ কাদরী বলছি। পত্রিকায় তোমার নিউ ইয়র্কে আসার
খবরটি দেখে নীরাকে বললাম
যেভাবে পারো ওর ফোন নাম্বার
জোগাড় করো। নীরা তার
বান্ধবী লিপিকে জানায়, লিপি তোমার নাম্বারটি
পাঠিয়েছে। সেল্যুলার ফোনে কান রেখে
মুহূর্তের এই কথা শুনে
আমি সত্যিই বিশ্বাস করতে পারিনি যে,
এটা ঠিক কবি শহীদ
কাদরীর ফোন...