মেট্রোরেলে
পোশাক পরার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই। তবু ‘অশালীন পোশাক’ পরার অভিযোগ তুলে হাফপ্যান্ট
পরা এক অ্যাথলেট প্রশিক্ষককে প্রায় ৪০ মিনিট আটকে রাখার ঘটনা ঘটেছে ঢাকায়। বিষয়টি
নিয়ে প্রশ্ন উঠেছে, গণপরিবহনে একজন মানুষ কী পোশাক পরবেন, সেটি
নির্ধারণের এখতিয়ার পুলিশের আছে কি না।
রবিবার
মেট্রোরেলে ওঠার সময় টি-শার্ট ও হাফপ্যান্ট পরা অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ
হোসেনকে বাধা দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। সাজ্জাদের অভিযোগ, টিকিট কেটে
মেট্রোরেলের ভেতরে প্রবেশের সময় এক পুলিশ সদস্য তাকে ডেকে বলেন, ওই পো...