শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা-কর্মচারীরা।আজ শনিবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌপথের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় ১৫০টি যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ নভেম্বর একটি মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষা সফরে কক্সবাজার ও বান্...