বর্তমান ডিজিটাল বিপ্লবের যুগে তরুণ
প্রজন্মের কাছে আত্মকর্মসংস্থান ও আয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে
ফ্রিল্যান্সিং। ঘরে বসেই বৈশ্বিক অর্থনীতিতে অংশগ্রহণের এই সুযোগ যেমন সম্ভাবনার
নানা দুয়ার খুলে দিয়েছে, তেমনি একজন মুসলিম
হিসেবে এই উপার্জনের পবিত্রতা ও হালাল-হারামের বিষয়সমূহ জানা অত্যন্ত জরুরি।
ইসলামি শরীয়তে উপার্জনের পেশাকে অবাধ স্বাধীনতা দেওয়া হলেও তার মূল ভিত্তি হলো
সততা,
আমানতদারিতা ও শরীয়াহর নিবিড় অনুশাসন।
ফ্রিল্যান্সিংয়ের মূল ভিত্তি হলো
কোনো সেবা বা পণ্য প্রদান করে চুক্তিভিত্তিক পারিশ্র...