শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বোমার স্প্লিন্টারে তার হাত ও পায়ে আঘাত লাগে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাংলা বাজারের মূল সড়কে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা। গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসংবলিত একটি ব্যানার ছিঁড়ে ফেলেন স্থানীয় জামায়াত নেতা মো. ছালামের বড় ভাই আবু তালেব। এ নিয়ে দু...