একজন পেশাদার চোর অথবা ডাকাতের চেয়ে একজন উচ্চশিক্ষিত চরিত্রহীন মানুষ বেশি ভয়ংকর বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, ‘আজকাল অনেকের ক্যারিয়ার আছে, কিন্তু ক্যারেক্টার নেই।’ আজ শনিবার বিকাল ৪টায় পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ হলরুমে ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা ইসলামী ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষার্থীদের উদ্দেশে ড. শফিকুল ইসলাম...