যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বহাল থাকায় প্রতিযোগী কয়েকটি দেশের তুলনায় তৈরি হয়েছে কিছুটা সুবিধাজনক অবস্থান। কিন্তু শুল্ক সুবিধার ওপর নির্ভর করে রপ্তানি বাড়ানো সম্ভব নয়। এই সুযোগ কাজে লাগাতে উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্য, মূল্য সংযোজন এবং উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশের জ্বালানি ও অর্থায়ন সংকট দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা।
ঢাকা এবং এর আশপাশ এলাকাগুলো— নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ এবং গাজীপুরে গত এক সপ্তাহ গ্যাস পাচ্ছে না কারখানাগুলো। এতে সবচেয়ে বেশ...