২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজের পাসের হার শতভাগ। এসব কলেজের ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জনই পেয়েছে জিপিএ ৫। জিপিএ ৫ প্রাপ্তির হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ২২ শতাংশে। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাডেট কলেজগুলোর ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে সুশৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যদের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, ক্যাডেটদের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আন্তরিক প্রচেষ্টা। পাশাপাশ...