প্রাচীন মহাকাব্য মহাভারতের অন্যতম বিশেষ চরিত্র শকুন্তলা। তপোবনে
বেড়ে ওঠা এই আশ্রমকন্যার প্রেম, বেদনা-বিধুর ভাগ্য, স্মৃতি ও বিস্মৃতির এক মনোমুগ্ধকর
পৌরাণিক আখ্যান তুলে ধরা হলো ধ্রুপদী নৃত্যনাট্যে। গত শনিবার সন্ধ্যায় গুলশান সোসাইটির
আয়োজনে ঢাকার গুলশান লেক পার্কে এর প্রাণবন্ত মঞ্চায়ন হয়। নৃত্যনাট্যটির নির্দেশনা
দিয়েছেন সামিনা হোসেন প্রেমা।
গল্পে দেখা যায়, রাজর্ষি বিশ্বামিত্র ও স্বর্গীয় অপ্সরা মেনকার
কন্যা শকুন্তলা। রাজা দুষ্মন্তের সঙ্গে তার প্রেম, বিয়ে এবং সন্তানসম্ভবা হওয়ার কাহিনি
আবর্তিত হয়েছে এ...