পটুয়াখালীর গলাচিপায় সপ্তম শ্রেণির ছাত্রী ঝুমুর আক্তার নিজের বিয়ে নিজেই ঠেকিয়েছে। পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে মাদ্রাসার সুপারের কাছে লিখিত আবেদন করেছে সে। জানিয়েছে, এখনই বিয়ে করতে চায় না, পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়তে চায়। তার আবেদনে বন্ধ হয়েছে বিয়ের আয়োজন। মাদ্রাসার সুপার ও একজন প্রতিমন্ত্রী তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন। ঝুমুরের এই জয়কে অভিনন্দন জানাতেই হয়। কিন্তু এ গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ঝুমুরের জয় নয়; বরং প্রশ্নটি—নিজের শৈশব ও ভবিষ্যৎ রক্ষার লড়াইয়ে একটি শিশুকে কেন...