দিনাজপুরের পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য খনন করা মাটি বিক্রি করে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটায়। গত চার দিন ধরে দুটি এক্সকাভেটর দিয়ে মাটি খনন করে ১০টি ড্রাম ট্রাক ও ১৫ থেকে ২০টি ট্রাক্টরে করে এসব মাটি সরবরাহ করা হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।প্রকল্পের ঠিকাদার ও ল্যাম্ব হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পার্বতীপুর শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে উপজেলার মন্মথপুর ইউনিয়নের রাজাবাসর মৌজায় ল্যাম্ব...