ঢাকার বিষাক্ত বাতাসকে কীভাবে সাধারণ মানুষের নিঃশ্বাসের যোগ্য করা যায়,
সেই চিন্তায় তার ল্যাবরেটরির বাতি জ্বালিয়ে রাখেন মধ্যরাত অবধি। নাম তার অধ্যাপক ড.
আবদুস সালাম। তার এই দীর্ঘ যাত্রার শুরু হয়েছিল নব্বইয়ের দশকের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
রসায়ন বিভাগের গবেষণাগারে। স্নাতকোত্তরের থিসিসেই তিনি কাজ করেছিলেন পরিবেশ থেকে ক্ষতিকর
ভারী ধাতু বা টক্সিক ধাতু অপসারণ নিয়ে। গবেষণার শুরুটা ছিল অনেকটা নীরবে। কিন্তু ২০০৩
সালে ঢাকা শহরের বায়ুদূষণের রাসায়নিক উপাদান নিয়ে করা তার একটি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক...