চলতি মাসের ১৭ তারিখ বাবা ফজলুল হককে হারিয়েছেন লোকসংগীতের শিল্পী মৌসুমী আক্তার সালমা। জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও অনুপ্রেরণাদাতাকে হারিয়ে শোকাহত এ গায়িকা। বাবার স্মৃতি ও স্বপ্নকে বুকে ধরে ফেসবুকে এক আবেগঘন বার্তা প্রকাশ করেছেন তিনি।বাবার প্রতি নিজের ভালোবাসা ও তার স্বপ্নের কথা স্মরণ করে সালমা লেখেন, ‘আমার বাবার স্বপ্ন ছিল যে সে আমাকে একজন বড় মাপের সংগীতশিল্পী বানাবে এ দেশের। সেই স্বপ্নটাকেই আমি আঁকড়ে ধরে বেঁচেছি এত বছর। আসলে প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা। যত আবদার সব বাবারাই পূরণ করে মেয়েদ...