পাকিস্তানের বেলুচিস্তানের ডেরা বুগটিতে বুগটি গোষ্ঠীর এক নারী বালোচি লোকশিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত শিল্পীর নাম মাই সুবহাই। বুগটি গোষ্ঠীর প্রথমদিককার নারী লোকশিল্পীদের একজন হিসেবে পরিচিত ছিলেন তিনি।পুলিশ জানায়, বুধবার ডেরা বুগটির উপকণ্ঠে মোটরসাইকেলে আসা কয়েকজন সশস্ত্র ব্যক্তি মাই সুবহাই বুগতিকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে একাধিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরও পড়ুন...