এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাঙামাটি জেলায় পাসের হার ৩৩.২৪ শতাংশ। জেলাজুড়ে ফলাফলে চরম বিপর্যয় দেখা গেলেও শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বরাবরের মতোই শীর্ষে রয়েছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ।আজ শনিবার সকালে সারা দেশে একযোগে ফলাফল প্রকাশের পর দুপুর থেকে জেলার বিভিন্ন কলেজ প্রাঙ্গণে সমবেত হতে শুরু করে শিক্ষার্থীরা।প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এবার মোট ২০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ১৭৪ জন, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। প্রত...