১২০০ পণ্যকে পেছনে ফেলে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ‘বর্ষসেরা পণ্য’র মুকুট জিতেছে লিলি হুইপড শিয়া বডিওয়াশ। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের মতামতের ভিত্তিতে সোমবার রাজধানীর এক অভিজাত হোটেলে এ ঘোষণা দেয় রিমার্ক এইচবি লিমিটেড। নাম্বার ওয়ান হওয়ার এ দৌঁড়ে আরো ছিল লিলি সিরাম গ্লো সোপ, লিলি ফেসওয়াশ, নিওর ফেসওয়াশ, লিলি আলট্রা সফট জেল, লিলি শ্যাম্পু, অরিক্স ডিটারজেন্ট ও টাইলক্সের মতো অনেক পণ্য। জমকালো আয়োজনে লিলি বডিওয়াশের প্রতিনিধিদের হাতে ২০২৬ সালের বর্ষসেরা পণ্যের সম্মাননাও তুলে দেওয়া হয়। এ সময় উৎসব...