লিলির নতুন সিরাম গ্লো সোপ

সংগৃহীত ছবি
দেশের বিউটি ও পার্সোনাল কেয়ার পণ্যের বাজারে সিরামসমৃদ্ধ ‘লিলি সিরাম গ্লো সোপ’ এনেছে ইউএসএ-এফিলিয়েটেড ব্র্যান্ড লিলি। দৈনন্দিন ত্বক পরিষ্কারের পাশাপাশি স্কিনকেয়ারের সুবিধা দিতে তৈরি এই বিউটি সোপে ব্যবহার করা হয়েছে ভিটামিন সি সিরাম, ভিটামিন ই সিরাম ও শিয়া বাটার। পণ্যটি পাওয়া যাচ্ছে ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ নামে তিনটি ভ্যারিয়েন্টে।
লিলি ব্র্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের পরিবর্তিত চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন পণ্যটির ফর্মুলেশন তৈরি করা হয়েছে। ব্যক্তিগত পরিচর্যার পণ্যে এখন শুধু পরিচ্ছন্নতার পাশাপাশি ত্বকের আর্দ্রতা, কোমলতা ও সামগ্রিক পরিচর্যাও গুরুত্ব পাচ্ছে। সেই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিদিনের ব্যবহারের সাবানে স্কিনকেয়ার উপাদান যুক্ত করা হয়েছে।
রিমার্কের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মনির আহমেদ জানিয়েছেন, লিলি সিরাম গ্লো সোপে ব্যবহৃত ভিটামিন সি সিরাম ত্বককে উজ্জ্বল দেখাতে এবং ডার্ক স্পটের দৃশ্যমানতা কমাতে সহায়তা করে। ভিটামিন ই সিরাম ত্বকের স্বাভাবিক ময়েশ্চার ধরে রাখতে এবং পরিবেশগত ক্ষতিকর উপাদান থেকে ত্বককে সুরক্ষায় সহায়তা করে। অন্যদিকে শিয়া বাটার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। এতে ত্বক নরম ও মসৃণ রাখতে ভূমিকা রাখে।
মনির আহমেদ উল্লেখ করেছেন, তাদের লক্ষ্য এমন পণ্য তৈরি করা, যা একই সঙ্গে কার্যকর, নিরাপদ ও আন্তর্জাতিক বাজারের উপযোগী। গবেষণা ও উন্নয়নের মাধ্যমে ফর্মুলেশন আরও উন্নত করা হচ্ছে। বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক মানের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদন সম্ভব এবং রিমার্কের গবেষণা ও উৎপাদন কার্যক্রম তারই উদাহরণ বলে উল্লেখ করেছেন তিনি।
লিলি ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার আবির আদনান জানিয়েছেন, ভোক্তারা এখন দৈনন্দিন ব্যবহারের ব্যক্তিগত পরিচর্যার পণ্যে শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার বাইরে আরও সুবিধা খুঁজছেন। লিলি সিরাম গ্লো সোপের মাধ্যমে ভিটামিন সি ও ভিটামিন ই-এর মতো স্কিনকেয়ার উপাদানকে সহজ ও দৈনন্দিন ব্যবহারের একটি পণ্যে যুক্ত করা হয়েছে। ভোক্তাদের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে লিলির পণ্য পোর্টফোলিও সমৃদ্ধ করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে নতুন পণ্যটি বাজারে আনা হয়েছে।
রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন জানিয়েছেন, নতুন পণ্য বাজারজাতের ক্ষেত্রে ভোক্তাদের প্রয়োজনের পাশাপাশি আধুনিক ফর্মুলেশন, পণ্যের নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় বাজারের চাহিদার পাশাপাশি আন্তর্জাতিক বিউটি ও পার্সোনাল কেয়ার ট্রেন্ড বিবেচনায় নিয়ে লিলির পণ্য পোর্টফোলিও সম্প্রসারণ করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেছেন, নতুন পণ্যের ফর্মুলেশন ও উপাদান নির্বাচনে প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উৎপাদন পর্যায়েও মান নিয়ন্ত্রণ ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। দৈনন্দিন ব্যবহারের পণ্যের সঙ্গে স্কিনকেয়ারের সুবিধা যুক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
লিলি সিরাম গ্লো সোপে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়ক উপাদান ব্যবহার করা হয়েছে। এটি ত্বককে নরম ও মসৃণ রাখতে সহায়তা করে এবং উজ্জ্বল দেখাতে সহায়ক স্কিনকেয়ার ফর্মুলেশন রয়েছে। তিনটি ভিন্ন সুগন্ধের ভ্যারিয়েন্ট থাকায় ভোক্তারা পছন্দ অনুযায়ী পণ্য বেছে নিতে পারবেন।
ইউএসএ-এফিলিয়েটেড ব্র্যান্ড লিলির স্বত্বাধিকারী রিমার্ক এইচবি লিমিটেড। প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিউটি, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ার ও হোম কেয়ার পণ্য প্রস্তুত করছে। অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের সমন্বয়ে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্যও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য উৎপাদন করছে প্রতিষ্ঠানটি।
উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে রিমার্ক আইএসও, সিজিএমপি ও হালাল সার্টিফিকেশনসহ বিভিন্ন মানসনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডও অর্জন করেছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের রেগুলেটরি কমপ্লায়েন্স ও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে রিমার্ক।






