কুয়াকাটা কার্নিভালের প্রথম দিনেই নজর কাড়ল লিলি-নিওর

সংগৃহীত ছবি
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’-এর প্রথম দিনেই দর্শনার্থীদের নজর কেড়েছে রিমার্ক-হারল্যানের বিউটি ব্র্যান্ড লিলি ও নিওরের স্টল। সমুদ্রসৈকতের আবহে সাজানো স্টলটিতে ব্র্যান্ড দুটির বিভিন্ন বিউটি ও পার্সোনাল কেয়ার পণ্য দেখতে ভিড় করছেন পর্যটকেরা। পণ্য প্রদর্শনীর পাশাপাশি নমুনা ও উপহার বিতরণের আয়োজনও দর্শনার্থীদের আগ্রহ বাড়িয়েছে।
কার্নিভালের অন্যান্য আয়োজনের মধ্যে স্টলটির স্বতন্ত্র নকশা ও কুয়াকাটার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাজসজ্জা আলাদা আকর্ষণ তৈরি করেছে। সেখানে নিওর ব্র্যান্ডের সানস্ক্রিন এবং লিলির লোশন, পেট্রোলিয়াম জেলি, লিপস্টিক ও প্রেসড পাউডারসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি লিলির বডি ওয়াশ, সাবান ও নিত্যব্যবহার্য পণ্যগুলোও পর্যটকদের আগ্রহ কাড়ছে।
সমুদ্রসৈকতে ঘুরতে এসে বিউটি ও স্কিনকেয়ার পণ্য কাছ থেকে দেখা এবং সেগুলো সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। স্টলটিতে অনেকে ছবি তুলে কার্নিভালে অংশ নেওয়ার স্মৃতি ধরে রাখছেন। পণ্যের নমুনা ও উপহার বিতরণের আয়োজনেও অংশ নিচ্ছেন তারা।
হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবউল্লাহ আল হাবিব বলেছেন, ‘এখানে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। সবাই লিলি ও নিওরের পণ্য নিয়ে দারুণ রিভিউ দিচ্ছেন এবং বিভিন্ন পরামর্শ জানাচ্ছেন।’
তিনি আরও জানান, এ ধরনের আয়োজনে সরাসরি ক্রেতাদের মতামত জানার সুযোগ তৈরি হয়। দর্শনার্থীরা পণ্য দেখার পাশাপাশি সেগুলো সম্পর্কে জানতে চাইছেন এবং নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ জানাচ্ছেন। রিমার্কের নতুন ব্র্যান্ড ও পণ্য নিয়েও নিয়মিত ব্যবহারকারীদের আগ্রহ দেখা যাচ্ছে।
২৩ ও ২৪ অক্টোবর আয়োজিত এ কার্নিভালে বিচ ফুটবল, বিচ ক্রিকেট, সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, ফ্যাশন শো, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব ও বিচ ম্যারাথনসহ বিভিন্ন আয়োজন রয়েছে। সমুদ্রের সৌন্দর্য, স্থানীয় সংস্কৃতি ও বিনোদনের সমন্বয়ে সাজানো এ উৎসবে বিভিন্ন প্রতিষ্ঠানও অংশ নিচ্ছে।
কার্নিভালের বিউটি পার্টনার হিসেবে লিলি ও নিওরের অংশগ্রহণে দর্শনার্থীরা সমুদ্রসৈকতের পরিবেশে সৌন্দর্যচর্চা ও ব্যক্তিগত পরিচর্যার পণ্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। পণ্য প্রদর্শনী, নমুনা বিতরণ ও উপহারের আয়োজনের মধ্য দিয়ে প্রথম দিনেই স্টলটি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।



