বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি যে ব্লাড ক্যানসারে আক্রান্ত হোন তা হলো লিম্ফোমা। এই রোগ নিয়ে লিখেছেন ডা. ইসমত আরা ইসলাম
রক্ত কিংবা অস্থিমজ্জার কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে সহজ কথায় ব্লাড ক্যানসার বা রক্তের ক্যানসার বলা হয়। ব্লাড ক্যানসার মূলত তিন ধরনের— লিউকেমিয়া, লিম্ফোমা ও মাল্টিপল মায়লোমা। প্রতি বছর ১৫ সেপ্টেম্বর পালিত হয় ‘বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস’। এ ছাড়া সেপ্টেম্বর মাস জুড়ে পালিত হয় ‘ব্লাড ক্যানসার সচেতনতা মাস’।
লিম্ফোমা মূলত এমন একধরনের ক্যানসার, যা আমাদের শরীরের রোগপ্রতিরোধ ব্যবস...