টাকা দিয়ে কি ভোটের ক্ষমতা কেনা সম্ভব? এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখছেন বিশ্বের কয়েকজন ক্রিপ্টো বিলিয়নিয়ার। তাদের অর্থায়নে গড়ে ওঠা লিবারল্যান্ডে ভোট, সরকার ও রাষ্ট্র পরিচালনার নিয়মও তৈরি হচ্ছে ব্লকচেইন প্রযুক্তিকে ঘিরে। সমর্থকদের দাবি, এটাই ভবিষ্যৎ।তবে সমালোচকদের প্রশ্ন, এতে ক্ষমতা কার হাতে যাবে শেষ পর্যন্ত?ডানিউব নদীর মাঝখানে কাদাময় সমতলভূমি। যেখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য অ্যাল্ডার গাছ। কয়েকটি তাঁবু আর গাছের ওপর বানানো হয়েছে ছোট ঘর। নৌকা থেকে দেখলে জায়গাটি মোটেও বিশেষ কিছু মনে হয়...