অস্টিওআর্থ্রাইটিস এমন একটি রোগ, যা জয়েন্টের তরুণাস্থি ক্ষয় করে। এর ফলে ব্যথা হয় ও ফোলা ভাব দেখা যায়। পুরুষের তুলনায় নারীদের এ রোগের ঝুঁকি বেশি।
শরীরের অতিরিক্ত ওজন জয়েন্টের ওপর চাপ সৃষ্টি করে, যার ফলে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, বিশেষ করে হাঁটুতে। এ ছাড়া লিগামেন্টের আঘাত বা ACL ইনজুরি, বিভিন্ন ধরনের ফ্র্যাকচার বা ডিস লোকেশন, জেনেটিকস কারণেও হতে পারে। আবার যাদের আগে থেকেই গাউট আছে, তাদের ক্ষেত্রে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।
অস্টিওআর্থ্রাইটিসের লক্ষণ...