পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন সম্পন্ন হয়েছে প্রশাসনের পাহারায়। দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া নিয়ে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের বাধা দেওয়ার পর প্রশাসনের তত্ত্বাবধানে এবং পুলিশি নিরাপত্তায় রবিবার প্রথম প্রহরে তার দাফন সম্পন্ন হয়।পশারীর পরিবারের সদস্যরা জানান, রাত ১টার দিকে সদর থানা পুলিশের সহায়তায় মরদেহ বাড়িতে পৌঁছে। মানিক পশারীর স্ত্রী, মেয়ে ও বোনসহ পরিবারের অন্য...