কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ি থেকে টাইম বোমাসদৃশ একটি বস্তু ও দুই লিটার পেট্রল উদ্ধারের ঘটনায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও উৎসবমুখর হয়ে উঠেছে আখড়াবাড়ি প্রাঙ্গণ। লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী স্মরণোৎসবের শেষ দিন আজ সোমবার সেখানে ভক্ত-অনুসারী ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।স্থানীয়রা জানালেন, রবিবার রাত পৌনে ২টার দিকে আখড়াবাড়ির ভেতরে পুলিশ বক্সের কাছাকাছি একটি পরিত...