রাজধানীর ব্যস্ততম সড়কের মোড়গুলোর একটি শাহবাগ। কাঁটাবন, মৎস্য ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী চারটি সড়ক এসে মিলেছে এই মোড়ে। সারাক্ষণই যানবাহনের চাপ থাকে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও বারডেম হাসপাতালের রোগী-স্বজনসহ সাধারণ পথচারীদের আনাগোনাও কম নয়। মোড়ে ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বললে যানবাহন থেমে যায়। একই সময়ে পথচারীদের জন্যও জ্বলে লাল-সবুজসংকেত। কিন্তু সেই সংকেত উপেক্ষা করেই চলন্ত গাড়ির ফাঁক দিয়েই রাস্তা পার হচ্ছেন অ...