শেয়ারবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী মুনাফা কমেছে ২১ শতাংশ। এ সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছে ২৭৯ কোটি ৭০ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৫৫ কোটি ৬০ লাখ টাকা। জ্বালানি, পরিবহন ও কাঁচামালের ব্যয় বাড়ায় মুনাফা কমলেও চলতি বছরের প্রথম ৯ মাসের জন্য অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।কোম্পানিটির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আলোচ্য সময়ে লাফার্জহোলসিমের নিট বিক্রি বেড়েছে ৬ শতাংশ। জানুয়ারি থে...