জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই শিশুকে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়ে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার প্রায় পাঁচ বছর পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবু মিয়া ওরফে লাল বাবু (২৮)। গতকাল মঙ্গলবার সকালে বরিশাল লঞ্চঘাটের চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আজ বুধবার বিকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।সিআইডি সূত্র জানায়, ২০২১ সালের ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশালে এ ঘটনা ঘটে।...