মৌলভীবাজারের রাজনগরের কামারচাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামে লাঘাটা নদীর ওপর নির্মিত সেতুর অসম্পূর্ণ কাজ অবশেষে শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সেতুর দুই পাশে সংযোগ সড়কে মাটি ভরাটের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ জানিয়েছে, আগামী নভেম্বর মাসে সেতু দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে। আর ডিসেম্বরের শেষ দিকে পুরো কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৬০ মিটার দীর্ঘ সেতুটির কাজ শুরু হয় ২০২০ সালের ৬ জুলাই। প্রকল্পটির নি...