কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না হামের। সংক্রমণ থেমে নেই। থেমে নেই মৃত্যুর মিছিল। গত মার্চে দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৭৩ শিশুর। গতকাল সোমবার দৈনিক আগামীর সময়ে ‘হামে হেরে গেল আরও ৬ শিশু’ শিরোনামে প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে, এ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ শিশু।
মার্চে প্রাদুর্ভাব শুরু হলে এপ্রিলে সরকার ধাপে ধাপে দেশ জুড়ে হামের টিকা দিতে শুরু করে। কিন্তু টিকা দেওয়ার পরও...