গত বছর বর্ষায়
হঠাৎ করেই সপরিবারে শ্রীমঙ্গল গিয়েছিলাম। আমি, ছেলে দীপ আর স্ত্রী রীতা। উঠেছিলাম গ্র্যান্ড
সুলতান রিসোর্টে। উঁচু টিলার ওপর রিসোর্টের একটা রেস্টুরেন্ট আছে। ঘুরতে ঘুরতে সেখানে
যখন পৌঁছালাম, তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়েছে। এমন সময় ঝমঝম করে বৃষ্টি নামল। রেস্টুরেন্টের
ভেতর মিটমিটে লাইট জ্বলছে। চারপাশের হরেকরকম গাছ। সেই গাছের ওপর বৃষ্টির পানি পড়ছে।
আমরা সিলেটের চা বাগানের চা খেতে খেতে সেই অপরূপ দৃশ্য দেখতে লাগলাম। পরদিন ভাড়া করা
জিপ গাড়িতে চড়ে বেরিয়ে পড়লাম লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দ...